ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩৭ হাজার টাকা উদ্ধার সাংবাদিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে- প্রেস কাউন্সিল চেয়ারম্যান শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ল্যাপটপ চুরি নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০ পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ মে) ভোরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল-আমীনের নেতৃত্বে এসআই হাসেম, হারুন, শফিউল্লাহ ও জামালসহ একদল পুলিশ অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় ১৩৮৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা বলে জানা গেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

May 10, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫