নলডাঙ্গার সাবেক পৌর মেয়র আলীগ নেতা মনির গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৫০০ বার পড়া হয়েছে

নলডাঙ্গার সাবেক পৌর মেয়র আলীগ নেতা মনির গ্রেফতার
২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির মামলায় নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মরিুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাতারভাগ গ্রামের মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৫ আগষ্টের পর সাবেক মেয়র মনিরুজ্জামান মনির আত্মগোপনে চলে যায়। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে বাড়িতে অবস্থান করছে। পরে রাত দুইটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে।






















