ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

বাগমারায় মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৪২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

রাজশাহীর বাগমারায় তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় লিটন সরদার (৪০) নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বাগমার থানা-পুলিশে সোপর্দ করা হয়। ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুত্বর আহত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তোফাজ্জল। অন্য দুজন গুরুত্বর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র‌্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় মাদ্রাসা ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

আপডেট সময় : ১১:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫