পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ
- আপডেট সময় : ০৮:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড় পৌরসভার ছয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ২৭টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে এসব ডাস্টবিন দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়। এগুলো বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য হায়াতুন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিতরণ করা ডাস্টবিনগুলো পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করে পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাস্টবিন বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে এসব ডাস্টবিন বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।



















