ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময়

পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Lalmonirhat road accident

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে ডাম্পার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্পার ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত প্রায় ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় প্রায় ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬