সংবাদ শিরোনাম ::
রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

রায়পুরায় ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদাবাদ লিজা জর্দা কোম্পানির সামনে থেকে আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের ওবায়েদ উল্লাহর ছেলে সৌরভ মিয়া (২৬) কে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।




















