ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৫২০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনিধী রেল স্টেশনের পশ্চিম পাশে উপজেলার চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফারি পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল বলেন, সকাল ৯ টায় সংবাদ পাই শ্রীনিধী রেলস্টেশন এলাকায় আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাত কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে আমরা মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। খবরে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১ টায় উদ্ধার করি। পরে মরদেহটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫