ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি ও সমমান ২০২৫ সালের পরিক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন ইসলামী ছাত্রশিবির। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগাতিপাড়া আদর্শ শাখার নেতৃবৃন্দ।

এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষা:২০২৫ এ জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবিরের থানা সেক্রেটারি শাহীন আলমের সঞ্চালনায় ও থানা সভাপতি মো: মিঠু সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেধাবী ছাত্রনেতা জনাব আফতাব আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমির মো আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক জনাব মো আব্দুর রব, নাটোর জেলা ছাত্রশিবির জেলা আইন সম্পাদক মো: নাজমুল হোসেন, জেলা ছাত্রশিবিরের সহকারী দাওয়াহ সম্পাদক মো: ইয়াহিয়া খানসহ অন্যান্য দায়িত্বশীলরা।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ,তারা শুধু পরিবারের নয়, পুরো জাতির গর্ব। এ ধরনের সম্মাননা তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং বড় কিছু করার স্বপ্ন দেখায়।

জেলা শিবির সভাপতি আফতাব আলী বলেন, “ইসলামী ছাত্র শিবির বরাবরই শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে পরিচিত, শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন শিক্ষার্থীর মূল দায়িত্ব। আমরা বিশ্বাস করি, এই কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এমন সম্মাননা আমাদেরকে আরও পরিশ্রমী ও লক্ষ্যভিত্তিক হতে অনুপ্রাণিত করবে। আমরা চাই আমাদের শিক্ষা ও নৈতিকতায় আদর্শ হয়ে উঠতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫