ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

Naldanga mobaile court

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় পাটুল হাপানিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি মুদিখানা দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটুল হাপানিয়া বাজারের বন্ধন স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানকালে শ্রী শিব সংকরমনি পরিচালিত মুদিখানা দোকানটিতে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়া জব্দ করা অবৈধ সিরাপ ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬