ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

এসএসসি পরীক্ষায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার রাজশাহী শিক্ষাবোর্ডে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার রাজশাহী শিক্ষাবোর্ডে

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ছয় বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছর গুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার-দুটিই গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ভালো-৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘ফলাফল প্রতিবছরই ভিন্ন হয়। কোন ব্যাচ ভালো করে, কোনটা কিছুটা পিছিয়ে থাকে এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে বিশ্লেষণ করে দেখব।’

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারাদেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোন কারণ আছে কি না, সেটা আমরা ঠিক বলতে পারব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসি পরীক্ষায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার রাজশাহী শিক্ষাবোর্ডে

আপডেট সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫