রাণীনগরে মুদি দোকানের তালা-শাটার ভেঙে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৫:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

রাণীনগরে মুদি দোকানের তালা-শাটার ভেঙে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি মুদি দোকানের তালা ও শাটার ভেঙে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভান্ডারগ্রাম বাজারের (হাটখোলা) একটি দোকানে এ ঘটনা ঘটে।
চোরেরা ভান্ডারগ্রামের পরিমল চন্দ্র পালের মুদি দোকানের তালা ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকান থেকে নগদ টাকা, সিগারেট, মোবাইল রিচার্জ কার্ড, বিস্কুটসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে দোকান মালিক জানিয়েছেন।
দোকানের মালিক পরিমল চন্দ্র পাল বলেন, বাড়ির পাশের হাটখোলায় তার দোকান। প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন, দোকানের তালা ও শাটার ভাঙা। তিনি বলেন, রাতের কোনো একসময় চোরেরা তালা ও শাটার ভেঙে দোকানে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



















