ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

Naldanga news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের অপরাধে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেন্টু মন্ডল পশ্চিম মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬