ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ: চাঁদা দাবি, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রাণীনগরে মুদি দোকানের তালা-শাটার ভেঙে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা সরকারের নিষেধাজ্ঞার এক বছরেও বাগাতিপাড়ায় অপসারণ হয়নি আকাশমনি গাছের ৩৭০০ চারা লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিংড়ায় নৌকায় খড় নিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু লালপুরে গ্যাস ট্যাবলেট সেবনের পর নারীর মৃত্যু

দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Debigonj education news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জে কিশোর অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছে উপজেলার কয়েক শতাধিক শিক্ষার্থী। একই সঙ্গে উন্নত চরিত্র গঠন ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথও পাঠ করেছে তারা।

সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয় মাঠে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সামাজিক অবক্ষয় রোধে শপথ পাঠ করানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।

এ সময় ইউএনও ইন্দ্রজীত সাহা শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান। পরে শিক্ষার্থীরা এসব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।

শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, “বাড়িতে বাবা-মা এবং বিদ্যালয়ে শিক্ষকরা ভালো কাজে উৎসাহ দেন ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন। আজ আমরা সবাই মিলে শপথ করেছি, আমরা ভালো মানুষ হবো এবং মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকব।”

আরেক শিক্ষার্থী বলেন, “আমরা প্রতিদিন একটি করে শপথ পাঠ করলেও আজ দুটি শপথ পাঠ করেছি। উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ নিয়েছি এবং এসব সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়েছি।”

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।” তিনি জানান, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছেন। লাল সবুজ উন্নয়ন সংঘের শপথ ও লাল কার্ড কর্মসূচিকে সামাজিক অবক্ষয় রোধে একটি সুন্দর উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে নতুন প্রজন্ম মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, “শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত রাখার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এটি প্রশংসনীয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

আপডেট সময় : ০৮:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬