ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

Raninagore education news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাম্প্রতিক প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম জাকির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুশিক্ষা ও সততার মাধ্যমে দেশ গড়ার কারিগর হতে হবে। তিনি ফলাফলের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ও পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এই নিয়মিত আয়োজন। শিক্ষার প্রসার ও তরুণদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবর্ধনা পাওয়া জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী বলেন, ইউনিয়ন পরিষদের এই স্বীকৃতি তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।

এদিকে, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও এমন উদ্যোগের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা পরিষদ চত্বরে একটি কমলা লেবু গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬