ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Godagari accident

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় আহসান আহমেদ হাসিব (২০) এবং সাব্বির আহমেদ (২০) মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর বাঁক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত আহসান আহমেদ হাসিব গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের আব্দুল হামিদ আর্মির ছেলে এবং একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হাসিব ও সাব্বির একটি মোটরসাইকেলে করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা কাশিমপুর বাঁক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। ঠিক সেই সময় পেছন থেকে আসা অন্য একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কাশিমপুর বাঁকে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর চাপা দিয়ে চলে যাওয়া ট্রাকটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে একই গ্রামের দুই তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বালিয়াঘাটা গ্রামসহ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে দুই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০৮:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬