ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে প্রেমের সম্পর্কের বিয়ের এক মাস পর নিজ শয়নকক্ষ থেকে রাহুল রাহাত ও লিজা খাতুন নামের এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকা থেকে পুলিশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাহুল রাহাত (স্থানীয়ভাবে রাকিব হোসেন নামেও পরিচিত) একই এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। তার স্ত্রী লিজা খাতুন ছিলেন গৃহিণী।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জর (ওসি) মনসুর রহমান জানান, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের পর রাহুল ও লিজা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পরে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আবার সংসার শুরু করেন। তবে দারিদ্র্যপীড়িত সংসারে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার জুমার নামাজ শেষে রাহুল তার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে দুপুরের খাবার খান। এরপর তারা নিজ নিজ কক্ষে চলে যান। বিকেল চারটার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান, ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ রয়েছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি মনসুর রহমান বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আদুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬