সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
আইন-আদালত, আইন-শৃঙ্খলা, আপডেট নিউজ, ক্রাইম নিউজ, নাটোর, ভ্রাম্যমাণ আদালত, রাজশাহী, সারাদেশ
লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড
লালপুর (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩০২ বার পড়া হয়েছে

লালপুরে মাদক সেবনের দায়ে যুবককে এক মাসের কারাদণ্ড
মোবাইল কোর্টে অর্থদণ্ডও প্রদান, পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
নাটোরের লালপুরে মাদক সেবনরত অবস্থায় শিশির ইসলাম নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১০ মে) মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিশির ইসলাম (২৫) ওই গ্রামের শামীম আহমেদের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেন।




















