ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রুয়েটে ছাত্রী নিপীড়ন: প্রধান অভিযুক্তের আজীবন বহিষ্কার, শাস্তি পেলেন আরও ৮ শিক্ষার্থী

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুয়েটে ছাত্রী নিপীড়ন: প্রধান অভিযুক্তের আজীবন বহিষ্কার, শাস্তি পেলেন আরও ৮ শিক্ষার্থী

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত; হল থেকেও আজীবন বহিষ্কার ও ক্যারেক্টার সার্টিফিকেট না দেওয়ার ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় জড়িত আরও আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষার্থী কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার (আইডি: ২৪০৩১২৯)। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬ নম্বর ধারায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া সহযোগিতার অভিযোগে তিন শিক্ষার্থীকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা হিসেবে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত এই আট শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) প্রদান করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে।

ঘটনার বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ ওঠার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, ক্যাম্পাসে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুয়েটে ছাত্রী নিপীড়ন: প্রধান অভিযুক্তের আজীবন বহিষ্কার, শাস্তি পেলেন আরও ৮ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬