ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি গ্রেপ্তার লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চোরাই তামার তার উদ্ধার, আটক ১ লালপুরে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড

ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

PANCHAGARH NEWS

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের মতো পঞ্চগড়েও সরকার ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬