ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে

Lalpur politics news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন বৈঠক ও মহড়ার অভিযোগ উঠেছে। ‘হাসিনার প্রত্যাবর্তনে প্রস্তুত লালপুর উপজেলা ছাত্রলীগ’- এমন বক্তব্যসংবলিত পোস্টে বৈঠকের ছবি ও মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের ফেসবুক আইডি থেকে লালপুর উপজেলা ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রশংসা করে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করে ‘নেত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সংগ্রামের জন্য প্রস্তুত’ থাকার কথা বলা হয়। পোস্টটির সঙ্গে একদল যুবকের বৈঠকের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়।

এ ছাড়া গত ১৫ জুন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের একটি কথিত বৈঠকের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দলবদ্ধ হয়ে বৈঠক করছেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগের পরও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের কয়েকজন নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেন, লালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ কোনো ধরনের তৎপরতা চালালে বা আইন অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তবে ঘটনাটির বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পুলিশ। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি কবে, কোথায় ও কখন ঘটেছে- এমন সুনির্দিষ্ট কোনো আলামত এখনো পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বের কোনো ছবি নতুন করে প্রকাশ করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তদন্তে ছবি, ভিডিও বা পোস্টের সঙ্গে সাম্প্রতিক কোনো কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

September 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন

আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬