ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

গণভোটের বিষয়ে জনগণকে স্পষ্ট করতে হবে : ড. সাখাওয়াত হোসেন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের বিষয়ে জনগণকে স্পষ্ট করতে হবে : ড. সাখাওয়াত হোসেন

গণভোট ২০২৬ সফল করতে পঞ্চগড়ে প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গণভোট ২০২৬ উপলক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া সফল করা সম্ভব নয়। তাই গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রভাব সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে অবহিত করতে হবে।

তিনি আরও বলেন, সঠিক ও ইতিবাচক প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণভোটের বিষয়ে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, গণভোট ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন পঞ্চগড় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য গণভোট বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণভোটের বিষয়ে জনগণকে স্পষ্ট করতে হবে : ড. সাখাওয়াত হোসেন

আপডেট সময় : ০৪:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬