ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে নাটোরে টাউন হল সভা বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৩০ মণ্ডপে আয়োজন রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মিরাট ইউনিয়নে গণসংযোগ করে দোয়া ও সমর্থন চান বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী মো. রাসেল সরকার।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ নম্বর মিরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী মো. রাসেল সরকার গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করে তিনি স্থানীয়দের কাছে দোয়া ও সমর্থন চান।

রোববার বিকেলে কৌনজ বাজার থেকে গণসংযোগ শুরু করেন রাসেল সরকার। পরে হরিশপুর হয়ে আতাইকুলা ও পাগলির মোড়ে যান তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা তুলে ধরে দোয়া ও সমর্থন কামনা করেন।

হাজী মো. রাসেল সরকার রাণীনগর উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক। তিনি মিরাট ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

গণসংযোগকালে রাসেল সরকার বলেন, মিরাট ইউনিয়ন একটি অবহেলিত এলাকা। ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি আশা প্রকাশ করেন, দল তাঁকে মনোনয়ন দেবে।

রাসেল সরকার বলেন, তার দাবি অনুযায়ী, বিগত সময়ে মিরাট ইউনিয়নে তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকার জনগণ তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে রাস্তাঘাটের উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি মতিয়ার হোসেন ও আমিনুল ইসলাম বাবু, সদস্য মাহফুজুল হক খোকন, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি নুর ইসলাম টুকু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদ আলী গোল্লা ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠন, সাধারণ সম্পাদক মানিউর ও সাংগঠনিক সম্পাদক সোহানুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ

আপডেট সময় : ০২:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬