ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাদী হ’ত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদী হ’ত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

রাবি প্রধান ফটক ও তালাইমারীতে ইনকিলাব মঞ্চ, জুলাই যোদ্ধা ও এনসিপির অবস্থান কর্মসূচি

শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয়। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদী হ’ত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫