ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

রাণীশংকৈলে কেন্দ্রীয় গীর্জার আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কেন্দ্রীয় গীর্জার আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

প্রার্থনা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন

যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রাণীশংকৈল উপজেলার প্রায় ৪০টি চার্চে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতির বার্তা সম্বলিত যিশু খ্রিস্টের বাণী পাঠ করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

রাণীশংকৈল পৌরশহরের বানিয়াপাড়া কেন্দ্রীয় গীর্জায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গীর্জার সভাপতি ও জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র নাথ। সভা পরিচালনা করেন পলাস।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সামাদ চৌধুরী, বিএনপির নেতা মাহমুদুল নোবি পান্না বিশ্বাস, সাবেক সহকারী শিক্ষক কিংকর সরকার, উদয় শর্মা ও সাংবাদিক বিজয় রায়সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে রাণীশংকৈল উপজেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা দেশের অন্যান্য এলাকার তুলনায় ব্যতিক্রম। তারা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এই ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কেন্দ্রীয় গীর্জার আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫