ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

Durga Puja to be held at 268 mandaps in Panchagarh; SRB-13 deployed for security

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এসআরবি-১৩। নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর পঞ্চগড় জেলার ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের আনুষ্ঠানিকতা আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৩। নিরাপত্তার অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা সাম্প্রদায়িক উসকানির চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার মনিটরিং টিমও নজরদারি চালাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার ও সিপিসি-২, এসআরবি-১৩, রংপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবু রোহানী পারভেজ রনী বলেন, দুর্গাপূজাকে নিরাপদ, আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ করতে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

October 18, 2026

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩

আপডেট সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬