ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ

পঞ্চগড়ের আলোচিত রফিকুল হ-ত্যাকা-ণ্ডের মূল আসামি গ্রেফতার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের আলোচিত রফিকুল হ-ত্যাকা-ণ্ডের মূল আসামি গ্রেফতার

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি পরিত্যক্ত স’মিল থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামী আরমান ইসলাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

সাংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, গত ০৫/০৮/২০২৫ তারিখ দিবাগত গভীর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার ৪ নং কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের মাহাবুব আলম প্রধানের একটি পরিত্যক্ত কাঠের স’মিল ঘরের বারান্দায় কে বা কাহারা রফিকুল ইসলাম ডুবুকে গলা কেটে হত্যা করে ফেলে রাখে। এই ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা রুজু হয়।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং পঞ্চগড় এর প্রত্যক্ষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস্ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কাজ করছিল। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত মূল আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) গত ১ সেপ্টেম্বর বিকাল ৫.০০ ঘটিকার সময় হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। আরমান ইসলাম আমজাদ ওই ইউনিয়নের টুনির হাট প্রধান পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, ঘটনার দিন ০৫/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকায় ঘটনাস্থল টুনিরহাট বাজারের বিআরটিসি কাউন্টারের পাশে কাঠের স মিলে বসে তাস (রামী) খেলতেছিল। একপর্যায়ে আসামী গেমে জিতে গেলে বিটের বাজিকৃত টাকা নিয়ে রওনা হলে রফিকুল ইসলাম তার ঘরে থাকা কার্তি দিয়ে পেছন হতে আসামীর পিঠে আঘাত করে। তখন আসামী ক্ষিপ্ত হয়ে রফিকুলের নিকট হতে কার্তি কেড়ে নিয়ে গলায় প্রথমে পোচ দেয় এবং গলা ধরে মাটিতে শোয়ায়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। এ সময় সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, পঞ্চগড় জেলায় সাম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন স্থানে হত্যাকান্ডের তদন্ত চলছে।

September 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের আলোচিত রফিকুল হ-ত্যাকা-ণ্ডের মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫