ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সার ডিলারকে ঘিরে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ সিদ্দিকুরের বাগাতিপাড়ায় দুর্গাপূজায় সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা মোশাররফের দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে- নাটোরে হুইপ দুলু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

পুঠিয়ায় ছাগল চড়াতে গিয়ে লাশ হয়ে ফিড়লেন বৃদ্ধা

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া, রাজশাহীঃ
  • আপডেট সময় : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৩৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ছাগল চড়াতে গিয়ে লাশ হয়ে ফিড়লেন বৃদ্ধা

রাজশাহীর পুঠিয়ায় ছাগল চড়াতে গিয়ে লাশ হয়ে ফিড়লেন সূর্য বেগম (৬০) নামের এক বৃদ্ধা। মঙ্গলবার (২৭ মে) সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোববার (২৬ মে) রাতে উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সূর্য বেগম উজালপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার (২৬ মে) বিকালে উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে সূর্য বেগম ছাগল চড়াতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলে বাড়িতে ফিরে না এলে তার ছেলে এরশাদ আলীসহ আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঐ এলাকার জনৈক ইদু মিয়াোর ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে পুঠিয়া থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার দিন রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা ধারণা করছেন তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে চাপা ক্ষোভও লক্ষ্য করা গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ছাগল চড়াতে গিয়ে লাশ হয়ে ফিড়লেন বৃদ্ধা

আপডেট সময় : ১০:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫