ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

রাজশাহীতে শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৫৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। শনিবার (৩ এপ্রিল) বিকালে মনির হোসেন নামের এক স্টান্টম্যান অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন, শনিবার বিকালে রাজশাহী নগরীর হাই-টেক পার্কে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন মনির হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।’

রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।
চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।

মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।

প্রসঙ্গত, ‘তান্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটে নেমে এসেছে বিষাদের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫