ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩ মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Meeting with students and guardians in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় শিক্ষার্থীদের মাদকের অপব্যবহার থেকে দূরে রাখা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে, বাল্যবিবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স ও পানির বোতল। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারাও বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা

আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬