ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে সামনে আসেন- মন্ত্রী জাহিদ পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদ, সম্পাদক বাদশা নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালপুরে ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ, ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশ্ন বাঘায় বসতবাড়িতে মিলল ২ পিস্তল ও ৭ গু/লি, নারী গ্রেপ্তার বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র- চাকসু ভিপি রনি বিদ্যুতের ঘাটতি পূরণে পঞ্চগড়ে সোলার প্রকল্পের উদ্যোগ বাগাতিপাড়া থেকে নিখোঁজের ১৪ মাস পর যশোরে মিলল শিশু, থানায় অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে সরকারি পরিচ্ছন্নতা অভিযান শুরু রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নাটোর ৮ দাবি নিয়ে বিআরটিএ কার্যালয়ে শিক্ষার্থীরা; তাৎক্ষনিক মিলেছে সুফল

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর ৮ দাবি নিয়ে বিআরটিএ কার্যালয়ে শিক্ষার্থীরা; তাৎক্ষনিক মিলেছে সুফল

নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয়ে গিয়ে দালাল ও ঘুষ প্রথা বাদসহ আট দফা দাবি জানায়। গ্রাহকদের অভিযোগ নাটোর বিআরটিএ অফিসে গেলে নানা টালবাহানা করে সময়াক্ষেপন করে হয়রানি করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে সংস্থাটির সহকারী পরিচালকের সাথে দেখা করে আট দফা দাবি নিয়ে আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ তাৎক্ষনিক পাঁচটি দাবি মেনে নেন এবং অপর দাবিগুলো উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এসময় সেনা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আন্দোলনের জেলা সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, আটটি দাবি নিয়ে ছাত্র সমাজ বিআরটিএ কার্যালয়ে আসেন। সহকারী পরিচালকের সাথে আলোচনায় বসলে কর্তৃপক্ষ তাৎক্ষনিক পাঁচটি দাবি মেনে নেন।

দাবিগুলো হলো, দালাল প্রথা বাদ দিতে হবে। ঘুষ বাণিজ্য করা যাবে না। লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র অফিস থেকে প্রদান করবে। অফিস কর্মকর্তা ও লাইসেন্স সংক্রান্ত কাজ ব্যতীত বাইরের কেউ অফিসে আসতে পারবে না। দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনা নিশ্চিত করতে হবে এবং তা ৭ দিনের মধ্যেই করতে হবে, দাবিগুলো মেনে নেয়া হয়।

অপর তিনটি দাবি হলো, যে কোনো শো-রুম থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি বিক্রি হবে না, তা নিশ্চিত করতে হবে। প্রশাসন ভবন থেকে আলাদা জায়গায় নতুন অফিস নির্মাণ করতে হবে। রেজিষ্ট্রেশনের পর নম্বর আসার ৭ দিনের মধ্যে ডিজিটাল নম্বর প্লেট গ্রাহকের কাছে পৌঁছাতে হবে। এই দাবিগুলো আগামি সাত কর্মদিবসের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দেন সহকারী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর ৮ দাবি নিয়ে বিআরটিএ কার্যালয়ে শিক্ষার্থীরা; তাৎক্ষনিক মিলেছে সুফল

আপডেট সময় : ০১:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪