ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Panchgarh human chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি, পঞ্চগড়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। বাংলাদেশেও বাস্তবতার নিরিখে বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

বক্তারা আরও দাবি করেন, বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এর ফলে সামাজিক নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাল্যবিয়ের প্রবণতাও বাড়ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে তার পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধের দাবিও জানান তারা।

কর্মসূচিতে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের সভাপতি এ আর এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি আরাফাত ইদ্রিস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বোদা উপজেলা শাখার সভাপতি মাশরুল আলম রাজু, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামসুল আলম এবং তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আজমত আলীসহ বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬