ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাগাতিপাড়ায় কিস্তির টাকার জন্য এনজিও কর্মীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬৮৩ বার পড়া হয়েছে

Bagatipara news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কিস্তির টাকার জন্য এনজিও কর্মীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টার:
নাটোরের বাগাতিপাড়ায় কিস্তির টাকা পরিশোধের কথা বলে এক এনজিও কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে মারধর ও নগদ অর্থসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সজিব আলী উপজেলার তমালতলার চক হরিরামপুর এলাকায় অবস্থিত অর্গানাইজেশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ (ওসাকা)-এর সহকারী ব্যবস্থাপক।

সজিব আলীর অভিযোগ, ওসাকার সদস্য বাগাতিপাড়া উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের চকমাহাপুর এলাকার গুলনাহার ৫০ হাজার টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করার কথা থাকলেও চলতি মাসে তিনি ২৯ জুলাই আড়াই হাজার টাকা পরিশোধ করেন। বাকি আড়াই হাজার টাকা দেওয়ার জন্য শুক্রবার (৩১ জুলাই) তাকে বাড়িতে ডেকে নেওয়া হয়।

সজিবের দাবি, বাড়িতে পৌঁছানোর পর গুলনাহারের স্বামী মহির উদ্দিন পেছন থেকে কাঠের বাটাম দিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা প্রায় আড়াই লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা ব্যাগটি হারিয়ে যায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে বাড়ি থেকে বের হলেও রাস্তায়ও তাঁকে মারধর করা হয়। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং সহকর্মীদের খবর দেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসাকার শাখা সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সহকর্মীর কোনো দোষের তথ্য পাননি। তিনি অভিযোগ করেন, স্থানীয়দের সামনেই গুলনাহার ও তার স্বামীকে ব্যাগ ও নগদ অর্থের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা তা অস্বীকার করেন। পরে আহত সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওসাকার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মহির উদ্দিনের স্ত্রী ও ওসাকার সদস্য গুলনাহার বলেন, কিস্তির টাকা নিয়ে এনজিও কর্মী সজিব আলীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তার দাবি, সজিব গালিগালাজ করলে একপর্যায়ে তার স্বামী তাকে মারধর করেন। তবে তিনি স্বীকার করেন, “মারধর করা ঠিক হয়নি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, শুক্রবার বিকেলে অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কিস্তির টাকার জন্য এনজিও কর্মীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬