বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদৎ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহাদৎ হোসেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির হেলপার।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশ জানতে পাড়ে মাদক দ্রব্য ইয়াব ট্যাবলেট বিক্রির জন্য এক যুবক যোগীপাড়া মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যোগীপাড়া মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শাহাদৎ হোসেনকে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে।
পরে খবর পেয়ে রাত ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত শাহাদৎ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামে জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















