ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক

এম এম মামুনঃ
রাজশাহীতে বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৫-এর মিডিয়া সেল। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া স্বর্ণ চোরাচালানে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সংস্থাটির দাবি, আটক দুজন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ স্বর্ণ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে এসআরবি।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক

আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬