ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Jhinaigati

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় গরু সন্দেহে নকশী বিজিবির আটক করা ২১টি গরু একদল ব্যক্তি নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলহারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিঝুড়ি এলাকা থেকে ট্রলিযোগে ২১টি গরু নকলা নেওয়ার পথে ফুলহারি এলাকায় সেগুলো ভারতীয় গরু সন্দেহে আটক করে নকশী বিজিবি।

পরে বালিঝুড়ি এলাকার শাহিদুল ঘটনাস্থলে গিয়ে গরুগুলোর মালিকানা ও বৈধতার দাবিতে রশিদ দেখানোর চেষ্টা করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ২১টি গরুর মধ্যে ১৩টির রশিদ দেখাতে পারলেও বাকি আটটির কোনো রশিদ দেখাতে পারেননি।

এরপর শাহিদুল বালিঝুড়ি এলাকায় খবর দিলে তারেকের নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে একদল লোক ঘটনাস্থলে আসে। স্থানীয়দের অভিযোগ, তারা বিজিবির আটক করা গরুগুলো নিয়ে চলে যায়।

এ ঘটনায় বিজিবির আটক করা গরু কীভাবে বেসামরিক লোকজনের হাতে চলে গেল এবং পরে এ বিষয়ে বিজিবি কী পদক্ষেপ নিয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে নকশী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬