সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা!
- আপডেট সময় : ০৫:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৬৬৩ বার পড়া হয়েছে

সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা!
রাজশাহী ব্যুরো:
সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা!
রাজশাহী নগরীর ভদ্রা জামালপুরে মুর্শিদা খাতুন (২৪) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মুর্শিদা ওই এলাকার মাজদার হোসেনের বড় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদা ওই এলাকার ঋতু নামের একটি মেয়ের সাথে ঘুরত। তার সাথে ঘুরে বেড়ানোর বিষয় নিয়ে মুর্শিদার মায়ের সাথে কয়েকদিন থেকে ঝগড়া চলছিল ঋতুর।
মুর্শিদা খাতুনের মা জানান, তার মেয়ে ঋতুর সাথে ঘুরে বেড়াতো আর নেশা করতো। আমি তাকে এটা নিয়ে নিষেধ করলে উল্টো আমাকে মারধর গালাগালি করতো। গতকাল রাতেও আমাকে মেরেছে। আর প্রায় সময় সে মরার ভয় দেখাতো। আর সত্যি আজকে তাই করে ফেলল।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুর্শিদা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রিমা থানার সহকারী পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আমরা আপনাদের পূর্ণ তথ্য জানাতে পারবো। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে মুর্শিদার পরিবার।




















