ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল মোহনপুরে খামারি অ্যাপসের সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন নলডাঙ্গার আনসার-ভিডিপি কর্মকর্তা এরশাদ আলীর কর্মদক্ষতা ও সাহসিকতার নানা দৃষ্টান্ত গোদাগাড়ীর খেতুরীধামে তিন দিনব্যাপী মহোৎসব শুরু, ভক্তদের ঢল পঞ্চগড়ে শিম চাষে কৃষকের মুখে হাসি, সার সংকট নিয়ে অভিযোগ পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছু’রিকাঘাতে হ/ত্যা বোদায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে জবরদখল ও হয়রানির অভিযোগ মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘায় ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ স্বামী পলাতক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ২৭০ বার পড়া হয়েছে

রাজশাহির বাঘা থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ স্বামী পলাতক!

বাঘা প্রতিনিধি:
বাঘায় ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ স্বামী পলাতক! রাজশাহীর বাঘায় একটি ঘরের তীর থেকে পাপিয়া খাতুন নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে উপজেলার নুরনগর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয় । এ সময় তার স্বামী নজরুল ইসলাম পালিয়েছে।

স্থানীয় লোকজন জানান, নিহত গৃহবধুর বাবার বাড়ি কুষ্টিয়া জেলার ঝিনাইদাহ গ্রামে। গত আড়াই বছর পূর্বে ঐ নারী দুটি সন্তান সহ তার প্রথম স্বামীকে ডিভোর্জ দিয়ে একই এলাকার অবাইদুল ইসলামের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করে। এরপর প্রথম দিকে তারা সুখি হলেও ইদানিং নানা কারনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশি এক ব্যাক্তি জানান, বুধবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুনেছি। এরপর সকালে শয়ন ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় স্ত্রী পাপিয়া(৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল করিম জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, স্বামীর উপর অভিমান করে তিনি আতœহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে ।

তবে স্থানীয় লোকজন দাবি করেছেন, এই নারী স্বামীর অত্যাচার সইতে না পেরে প্রায় ২০-২৫ দিন পূর্বে একবার ট্রেনের নিচে মাথা দিতে গিয়ে ছিলো। সেখান থেকে তাকে উদ্ধার করে কতিপয় লোকজন। তারা এই ঘটনাকে আত্মহত্যার প্ররচনা বলে উল্লেখ করেন। বিশেষ করে স্বামী নজরুল ইসলাম পালানোর কারনে অনেকের কাছে ঘটনাটি রহস্য জনক বলে মনে হচ্ছে।
এদিকে গৃহবধুর পিতা আমির উদ্দিন জানান,তার মেয়ে আগের স্বামীর কাছে সুখে-শান্তিতেই ছিল। কিন্তু প্রতিবেশী নজরুল ইসলাম(৪০) তার মেয়েকে অনেক লোভ-লালসা দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। তিনি এ ঘটনার জন্য পুলিশের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত এর রিপোর্ট এলে প্রকৃত রহস্য জানা যাবে।

September 1, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ স্বামী পলাতক!

আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২