আত্রাইয়ে গরু চুরি করে পালানোর সময় আটক-৩!
- আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

আত্রাইয়ে গরু চুরি করে পালানোর সময় আটক-৩!
নওগাঁ প্রতিনিধি:
আত্রাইয়ে গরু চুরি করে পালানোর সময় আটক-৩! নওগাঁর আত্রাইয়ে গরম্ন চুরি করে পালানোর সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার রসুলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার (১৭ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, শনিবার বিকেলে রসুলপুর পূ্র্বপাড়া গ্রামের সেকেন্দার সরদারের ছেলে বিমান সরদারের একটি গরম্নর বাছুর চুরি করে সিএনজি যোগে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় গরম্নরম্ন মালিক বিমান সরদার বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক বগুড়ার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার মৃত মমেন মন্ডলের ছেলে জাবেদ মন্ডল (২৬) ও নাহিদ মন্ডল (২০) এবং একই গ্রামের সেলিম খাঁনের ছেলে জয় খাঁন(২৫)কে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।



















