ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Puthia news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান

রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মহাসড়ক নিরাপদ রাখতে পবা হাইওয়ে থানা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন পবা হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল-১ টিম এবং সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহী যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ, অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও হাট-বাজার উচ্ছেদ এবং মহাসড়কের উভয় পাশের সোল্ডারে গজিয়ে ওঠা ঝোপ-ঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার, মাইপাড়া বাজার ও ঝলমলিয়া কলার হাট এলাকায় স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আলী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মো. জুলফিকার আলী ভুট্টু, সার্জেন্ট মো. আহসান হাবীবসহ পবা হাইওয়ে থানার মোবাইল টিমের সদস্যরা।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, হাট-বাজার এবং অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়। তাই সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতেই প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়ক আরও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান

আপডেট সময় : ০৯:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬