ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৯:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Tetuliya news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের গাছবাড়ী এলাকার আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার ফরিদ হোসেন (৪৮)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ ১ হাজার ২৮০ টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন-এ মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, “জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক

আপডেট সময় : ০৯:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬