ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Natore news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার চকআমহাটি হাফরাস্তা এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান, নাটোর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ এবং নাটোর সদরের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ স্থানীয় বাসিন্দারা।

সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। মাদকের প্রভাবে তরুণদের একটি অংশ নানা সমস্যায় জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত পদক্ষেপ জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি

আপডেট সময় : ১০:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬