
নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার চকআমহাটি হাফরাস্তা এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান, নাটোর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ এবং নাটোর সদরের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ স্থানীয় বাসিন্দারা।
সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। মাদকের প্রভাবে তরুণদের একটি অংশ নানা সমস্যায় জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত পদক্ষেপ জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.