ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

Rajshahi Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্লাড কেয়ার ফাউন্ডেশন। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে রোববার শাহ মখদুম কলেজ থেকে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, যুব ফোরামের সভাপতি রিয়াদ খান রাতুল ও সাধারণ সম্পাদক শ্রাবন্তী আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শাহ মখদুম কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

September 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬