
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্লাড কেয়ার ফাউন্ডেশন। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে রোববার শাহ মখদুম কলেজ থেকে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, যুব ফোরামের সভাপতি রিয়াদ খান রাতুল ও সাধারণ সম্পাদক শ্রাবন্তী আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শাহ মখদুম কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.