ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন জব্দ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান দেশের বৃহত্তম আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন শাকিল হ/ত্যার বিচার বাংলার মাটিতেই হতে হবে- প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

BAUTE News Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ সামার-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাউয়েট প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্রভা আঞ্জুম ও সুমাইয়া ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাছুদার রহমান, অগ্রজ শিক্ষার্থীদের পক্ষে আইসিই বিভাগের শিক্ষার্থী নুরেন আফরা নওয়াল এবং নবাগত শিক্ষার্থীদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আতিফ বিন নাসিন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন। পরে উপাচার্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের হাতে বিভিন্ন মূল্যবান বই তুলে দেন।

নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে স্মরণীয় ফটোসেশনের পাশাপাশি বাউয়েট কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

July 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬