ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন

বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

নাটোরের বাগাতিপাড়ায় প্রতারণার শিকার হয়ে উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান হারানো কিশোর শাহাদাত ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

বুধবার (২২ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে শাহাদাতের পরিবারের জন্য চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ দৈনন্দিন প্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রীর একটি প্যাকেট প্রদান করা হয়। এ সময় ইউএনও দেবাশীষ বসাক পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জানা গেছে, পিতৃহারা ১৩ বছর বয়সী শাহাদাত দীর্ঘদিন ধরে মা ও ছোট ভাইয়ের সংসারের হাল ধরতে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তার আয়েই চলছিল সংসার এবং একটি এনজিও থেকে নেওয়া ঋণের মাসিক কিস্তিও পরিশোধ করা হচ্ছিল।

শাহাদাতের বাবা সবুজ হোসেনের বাড়ি বরিশালে। প্রায় পাঁচ বছর আগে ঢাকায় পাইপমিস্ত্রীর কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। এরপর থেকে শাহাদাত তার মা ও ছোট ভাইকে নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা শালাইনগর গ্রামে নানার বাড়িতে বসবাস করছে। আর্থিক সংকটের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর আগে একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে ৮০ হাজার টাকায় ব্যাটারিচালিত ভ্যানটি কেনা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে মালঞ্চি এলাকা থেকে দুই ব্যক্তি যাত্রীবেশে ৭০০ টাকা ভাড়ায় বড়াইগ্রামের বনপাড়ায় যান। পরে বনপাড়া গীর্জা রোড এলাকায় একজন ভ্যানে বসে থাকেন এবং অন্যজন শাহাদাতকে সঙ্গে নিয়ে একটি গলি থেকে কার্টন আনার কথা বলে নিয়ে যান। কিছুক্ষণ পর শাহাদাতকে ভ্যানটি সেখানে নিয়ে যেতে বলা হলে সে ফিরে এসে দেখে ভ্যানটি এবং তাতে বসে থাকা ব্যক্তি—কেউই নেই। পরে কার্টন আনার কথা বলা ব্যক্তিকেও আর খুঁজে পাওয়া যায়নি। এভাবেই প্রতারকদের খপ্পরে পড়ে হারিয়ে যায় তার পরিবারের একমাত্র উপার্জনের সম্বল।

ভ্যান হারিয়ে অসহায় শাহাদাত রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে বনপাড়ায় ছুটে আসেন শাহাদাতের মা জোসনা খাতুন।

উপজেলা প্রশাসনের এ মানবিক সহায়তায় পরিবারটি কিছুটা স্বস্তি পেলেও তাদের দাবি, পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি উদ্ধার হলে তবেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ০৮:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬