ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৭৫১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষিত হয়েছে। এই ঘটনায় ধর্ষক আশিকুর রহমান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সূর্যবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিত ওই কিশোরীর বাড়ি সিংড়া উপজেলার সাতুরিয়া গ্রামে। সে ওই এলাকার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে বলে জানা গেছে। আটক আশিকুর রহমান একই উপজেলার ধবাপুকুর পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিংড়া এলাকার ওই কিশোরী তার গর্ভবতী বোনকে দেখাশোনা করার জন্য সম্প্রতি বোনের বাড়ি সূর্যবাড়ি গ্রামে আসে। সেখানে অবস্থানকালে গত ৬/৭ দিন আগে আশিকুর রহমানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে এই সময়ের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সোমবার দিনগত রাত ৮ টার দিকে সূর্যবাড়ি গ্রামে তাদের বাড়ি থেকে অদূরে একটি লেবু বাগানে উভয়ের সম্মতিক্রমে দেখা-সাক্ষাত হয়। এক পর্যায়ে আশিকুর রহমান ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সাড়া না দিলে আশিকুর ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে দ্রুত সটকে পড়ে। ওই কিশোরী বাড়ি ফিরে তার দুলাভাই সূর্য বাড়ি গ্রামের হাসিবুল ও তার বোনকে বিষয়টি খুলে বলে। এ অবস্থায় তারা ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি অবহিত করেন।
পরে নলডাঙ্গা থানা পুলিশ ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ওই গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে রাতে অভিযান চালিয়ে ধর্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে। সকালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরো বলেন, এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশিকুর রহমান একজন বিবাহিত যুবক।

October 19, 2021
নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ; ধর্ষক গ্রেফতার
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নলডাঙ্গায় কিশোরী ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১