ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

চাটমোহরে ভ্যানচালককে গলা কে’টে হ/ত্যা, অটোভ্যান উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

Chatmohor Hotta News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে ভ্যানচালককে গলা কে’টে হ/ত্যা, অটোভ্যান উদ্ধার

পাবনার চাটমোহরে আবু নাসের (৫২) নামে এক অটোভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাটমোহর-কাছিবাটা সড়কের বোয়াইলমারী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু নাসের উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী নিয়ে অটোভ্যানে করে ছাইকোলা এলাকায় গিয়েছিলেন আবু নাসের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করে এবং গলা কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের ভাষ্য, তিনি সবুজ নামে এক ব্যক্তির বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার পর সেখানেই লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হলে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে ভ্যানচালককে গলা কে’টে হ/ত্যা, অটোভ্যান উদ্ধার

আপডেট সময় : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬