ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু নাটোরে ঢাকাগামী বাসের চাপায় অটোভ্যানের চালকসহ নিহত দুই ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রাজশাহীতে ৭৩ বীর মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৭৩ বীর মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা; বিতরণ করা হয় ৪ লাখ ৩৮ হাজার টাকা

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, যা তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক।

এ সময় জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মোট ৪ লাখ ৩৮ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৭৩ বীর মুক্তিযোদ্ধার মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬