ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

Baraigram news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু হাসানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ভরতপুর এলাকার আব্দুল হাকিম ও জিয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশেই খেলছিল হাসান। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির ফুপু পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্বজনরা দ্রুত হাসানকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসানের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মা ও স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬